একাকীত্ব টা এখন আমার খুব প্রিয়
বড় মিষ্টি তার সুর, অস্পষ্ট কিছু রঙ আছে এর,
কখন যে ধীরে ধীরে আলো থেকে বাইরে
একাকীত্বে এসে মিশেছি, আমি নিজেও জানি না,
আজ রঙ বেরঙের দিন গুলো বড় পানসে লাগে
এই একাকীত্বের ভিড়ে আমি তৈরি করেছি
নিজস্ব এক জগত,
এখন আমার স্বপ্ন গুলো বিদ্রোহ করে না
মমতা বিহীন প্রেম ব্যথায় কাতরে ওঠে না,
আমি বেশ বুঝতে পারি
ঐ শূন্য খাঁচাটাও আমায় বন্ধু ভাবে,
হয়তো এই একাকীত্ব তারও খুব চেনা,
শূন্য থাকা ঘরটা এখন একাই রাত জাগে
আমার মত তারও বুঝি একাকীত্ব ভাল লাগে ।

No comments:
Post a Comment