অবশেষে চলে এলাম
হে বন্ধু তোমার কাছে,
অশান্ত মনটা শান্ত করতে
এলাম সব ফেলে পাছে।
এলাম তুষার শুভ্র বোনের মায়ায়
এলাম বৃক্ষ ন্যায় ভাইয়ের ছায়ায়
এলাম হাতটা রাঙিয়ে দিতে
মনটা কেন দিশা হারায়।
এলাম আমি তোমাদের মাঝে
আজ যাব না কোন কাজে,
বলব কথা মন খুলে আজ
হৃদয়টা সাজাব নতুন সাজে।
এলাম আজ তারই কাছে
যারে দেখি সকাল সাঁঝে,
ভাবে আমায় কাছের মানুষ
লুকিয়ে রাখে নিজের মাঝে।
এলাম উদার মানুষের ছায়ায়
পিঠ চাপড়ে বুকে জড়ায়-
হাসি মুখে বলে কথা
বন্ধুর মত ভাই সে এ ধরায়।
এলাম এমনি শুভক্ষণে
খুবই শান্তি সবার মনে
কে যে আছে দুঃখ মাঝে
সে কথা কেউ না জানে।
এসেছি শুধু বন্ধুর টানে
তার তরেতে কোন বাঁধা না মানে
কত মধুর কথা সে জানে
তার সুখে শান্তি পাই মনে;
দেখি তাকে হাসি-খুশি সবক্ষনে
খুজি তাকে—
একটি সুন্দর জীবনে।
No comments:
Post a Comment