Monday, 9 December 2013

একফালি সুখ







আবার কখন আসবে লগন 
ভাবে বসে এই মনটা, 
পাখীগুলো সব ছুটে ছুটে আসে 
বিনা কাজে যায় দিনটা । 

তবু এ মন হয় উচাটন 
খুজে ফেরে শুধু সেই বাতায়ন, 
এ জীবনে যা হয়েছে ছিন্ন 
ফেলে দিতে হবে সব চিহ্ন। 

কিছু ঝড়াপাতা আছে জরো হয়ে 
এ মনের সেই কোণটায়। 
জানিনা কখন যাবে সব সরে 
কোন হাওয়ার টান দেবে উড়িয়ে, 
মনের কোণটা খালি করে দিয়ে 
একফালি সুখ হাসবে।।

No comments:

Post a Comment