Monday, 9 December 2013

তুমি খুব সুন্দরী






হঠাৎ ফেসবুকে উৎপত্তি। 
মিষ্টি করে লেখা, 
"তুমি দেখতে সুন্দরী"। 

হতে চাই তোমার বন্ধু; 
তবে শর্ত আছে কিন্তু। 
বন্ধুত্বের তালিকার প্রথম সারিতে 
নামটি আমার রাখতে হবে। 

কথা বলতে গেলে 
তোমাকে পাইনা দৃশ্যে। 
তবে কি করে এতো 
পাতা ভরে কবিতা লেখ ? 

দেখি না কেনো সবুজ আলো জ্বলতে 
ইচ্ছে করে একটি নামে ডাকতে। 
"ঝিঝি পোকা" নামটি কেমন হবে? 

শুধুই পাই নোটিফিকেশন গুলো 
বসে থাকি কখন জ্বলবে, 
তোমার ঐ সবুজ আলো। 

অনাকাঙ্ক্ষিত আবদারে গদগদ করে, 
মিষ্টি করে বার্তায় লেখে, 
"আমার যখন বন্ধু হবে 
ফেসবুক ছাড়তে হবে"। 

সব কিছু পড়ে 
মনে মনে ভাবি। 
"হায়! রে ফেসবুক 
একি তোমার সৃষ্টি"।

No comments:

Post a Comment