Monday, 9 December 2013

অপেক্ষারত





অবাক চাদেঁর আলোয় দেখো 
ভেসে যাক আমাদের পৃথিবী, 
আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। 

ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় 
বুঝিনি কবু সে মায়াতো আমার তরে নয়। 
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায় 
আপন মনের আরাল থেকে ভালবাসবো তোমায়। 

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে 
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে, 
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে 
একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে। 

ডাকবে না তুমি আমায় কোনদিন 
তবু প্রাথনা তোমার জন্যে হবে না মলিন। 

দীপঙ্কর চৌধুরী 
৯/১২/২০১৩

No comments:

Post a Comment