Nature knows what is right & what is perverse
Denying that you take a road not taken
You lose your vision and your path diverse
Now all you have is barren fields, thorns strewn.
Liberty, do you suggest idiocracies!
Till land, sow no seeds and expect produces.
Air, water, everything are just fancies.
Entire civilization goes into bits and pieces.
My all veins become numb
My thoughts are now dumb.
My history is now just a fable.
Homosexuality too needs legal label.
© Deepankar Choudhury
সমকামিতা
প্রকৃতিই শুধু জানে সব ভুল ঠিক
তার থেকে চোখ ফিরিয়ে বিপথে হাঁটা,
হারানো জীবন, হারানো দিগ্বিদিক
ধু ধু মাঠে শুধু ইতি উতি চোরকাঁটা ।
স্বাধীনতা, তুমি কতটুকু দিতে পারো
স্বেচ্ছাচারের জমিতে বিষের চারা,
ধার করা জল, ধার করা বায়ু নিয়ে
আমার সবুজ উন্মাদ দিশাহারা ।
শিরায় শিরায় ঘুণপোকা বাঁধে বাসা
মনন ও বোধ সবই কুরে কুরে খায়,
এঁটো ইতিহাস উপমা হয়েছে খাসা
সমকামিতাও আইনি তক্মা চায় !
দীপঙ্কর চৌধুরী
১৪/১২/২০১৩
No comments:
Post a Comment