Monday, 3 March 2014

খোঁজ



বন্ধু ছিল 
নরম সকাল 
গ্রাম বাংলার মাটি, 
বন্ধু ছিল 
করিম চাচার 
- সাধের শীতলপাটি। 

বন্ধু ছিল 
গ্রাম্য মেয়ের 
আদুল পায়ে চলা ... 
বন্ধু ছিল 
ছোট্ট নদী, 
সোনালী ধানের গোলা ...। 

বন্ধু ছিল 
ট্রেন-এর বাঁশি 
প্রথম শহর আসা , 
বন্ধু ছিল 
অমল বিমল 
কলেজ স্ট্রীটের বাসা। 

বন্ধু ছিল 
তপ্ত বিকেল 
কফি হাউসের কোণে , 
বন্ধু ছিল 
এগিয়ে চলা 
উতাল আন্দোলনে। 

বন্ধু ছিল 
উমার চুমু 
রমার ভালবাসা , 
বন্ধু ছিল 
দুষ্টু খোকার 
প্রথম কোলে আসা। 

বন্ধু ছিল 
নিজের অফিস 
খোকার বিদেশ যাওয়া , 
বন্ধু ছিল 
রাতের শেষে 
রমার চলে যাওয়া ... 

এখন বাজছে সময় 
সাড়ে ন -টা , 
হচ্ছে শুতে যেতে 

অনেক চেয়েও 
পাই নাকো আর 

- বন্ধু খুঁজে পেতে ....

No comments:

Post a Comment