ইচ্ছে করে
সারাটা দিন
তোমার কাছে থাকি,
বন্দি খাঁচায়
পাখির মত
একলা মনে ডাকি ।
ইচ্ছে করে
যখন তখন
তোমার কথা ভাবি,
বন্ধ মনে
ঝুলছে তালা
একলা খুঁজি চাবি ।
ইচ্ছে করে
তোমায় নিয়ে
হারিয়ে যাই দূরে,
আছো তুমি
থাকবে তুমি
মন মাতানো সুরে ।
ইচ্ছে করে
অবাক চোখে
তাকিয়ে শুধু দেখি,
ইচ্ছাগুলো
এই মুহুর্তে
বলছে বাছা সেকি !।।
No comments:
Post a Comment