Wednesday, 5 March 2014

হারানো সুরের গন্ধ!

ফাগুন মাসে ধরা দিয়ে 
চৈত্র গেল চলে 
"আবার আমি আসব" 
বলে কথাও দিয়ে গেলে 

দিন গেল, মাস গেল 
বছর হল পার 
তোমার প্রতীক্ষাতে 
কত রাত্রি হল ভোর 

মনে পরে জ্যোৎস্না মাখা 
বনের পথে যেতে 
বন্য ফুলের গন্ধ মাখা 
হাতটি হাতে রেখে 

ফিশ ফিশিয়ে বলেছিলে 
থাকবে তুমি পাশে 
হারিয়ে যাব আমরা দুজন 
নাম না জানা দেশে 

হারিয়ে গেছি আমি বন্ধু 
তোমার হ্রদয় থেকে 
বন্য ফুলের গন্ধ কিন্তু 
আছে আমার সাথে 

No comments:

Post a Comment