Wednesday, 18 December 2013

অপ্রতিমকে



আমার একটা নাম দেবে ? 
তোমার সঙ্গে স্বপ্ন দেখব সারা জীবন , 
একই চাদরে,একি বালিশে শুয়ে , 
একই আবেশে , একই আলোয় , একই অন্ধকারে , 

আমি জানি আমাদের ঘুম ঋণ রয়েছে , 
কালপুরুষের ভাবনার অন্তরালে , 
সপ্নের ক্রেন ঝুঁকে আছে আমার উরু পর্যন্ত , 
তোমার হাত পৌঁছোবে কি সেখানে? 

তোমার উরু আল্পসের থেকেও উঁচু , 
তোমার স্তন যেন পামিস নট , 

মৃত্যুর লোভহীন দুপুর ঠিক তোমার মত , , , 
তবু, স্কচের নেশায় হাতটা রাখ 
ঠিক আমার বুকের পাশে ...।

No comments:

Post a Comment