Wednesday, 18 December 2013

একটি রাতের গল্প



হাজার স্মৃতির র্নিমম অত্যাচারে 
খুব্ একটা ঘুমাতে পারিনি কাল রাতে, 
ডিজিট্যাল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 
রাত দুটা বাজার আর অল্প বাকি, 
এর পর আর মনে নেই। 


শুয়ে শুয়ে জিজিট্যাল এলবামে 
প্রিয় মানুষটির ছবি দেখতে দেখতে 
বিরহ বিষন্নতায় ভাসলাম কিছুক্ষন। 


নি;সঙ্গ বালিশটাকে মুখের সামনে এনে 
মুখটা লুকিয়ে নিলাম তার মাঝে, 
এমনটা পুরনো অভ্যাস আমার 
যখন কোন কষ্ট অনুভব হয় অথবা 
কান্যার পদধ্বনি বুঝতে পারি তখন 
বালিশে মুখ গুজে নিজেকে লুকাই, 
কখন যে ঘুমিয়ে গেছি বুঝিনি তখন। 


ভোরের আলো ফুটেনি তখনো ঘুম ভাঙ্গল, 
পর পর দুটি সিগারেট র্নিমম ভাবে 
পুড়িয়ে ছাই করেছি ভোরের অপেক্ষায়। 


পাখিদের আনন্দ বার্তা ভেসে আসছিল, 
জানি পাখিদের রাতটা খুব অসহ্য লাগে, 
ঠিক যেমনটি আমার লাগে তেমনি।

No comments:

Post a Comment