মধ্যরাতে আমি কালসুখে মাতাল হয়ে যাই ,
সকালে উঠেই অন্য এক জীবন ,
প্রতিরাতেই মনে হয় আর রাত্রি পান করবো না ,
প্রতিজ্ঞা ভঙ্গ হয় ,আবার পরের রাতে ,
এ যেন সবুজ ক্যামেরার কারসাজি ,
আমাকে ফাঁসাবার ষড়যন্ত্র ,
রাত যেন পরকীয়া , , ,
কাছে ডাকবে ,আবার ছুঁড়ে ফেলে দেবে ,
আবার ডাকবে ,
এই বৃত্তের শেষ বৃত্ততেই ,
কুহকিনী আনে শিশির শব্দের স্বাদ ,
তাই কি নৃতি ছুঁতে গিয়েছিল আলেয়াকে ?
মৃত্যু তাজা করে তোলে শৈশব স্মৃতি আর প্রেম , , ,
তারপর তলিয়ে নিয়ে যায় হ্যামলিনের বাঁশি ওয়ালার মত ,
আদি দিগন্তে , অথবা সর্বনাশের প্রতিশব্দে , , ,
কল্পক ? তুমি কি নীল লোভী তাতার ?
না শরীর তরঙ্গে ভাসিয়ে নেওয়া বর্ণিল রাত্রি ?
No comments:
Post a Comment