Wednesday, 18 December 2013

শিশির ভেজা ঘাসফুল



এ বেলার ছাদে জমজমাট চাঁদের আলো, 
চোখে ঘুম কাড়া একরাশ ধোঁয়াশা । 
শরীরে চাদর জড়িয়ে 
মনের কুয়াশা, ধরা দেয় নীরবতা, 
উষ্ণতা খুঁজি আদরে, 
আদরে পরম শান্তি । 

মর্তে নেমে আসি শিশিরের ছোঁয়া পেতে, 
ঘাসফুল চরণদাসী হয়েই রইলে । 
কি সুখ পেলে চরণতলে ? 
বুক ফাটা আর্তনাদ প্রকাশ পায়নি 
কখনও বলবেনা ভালোবাসি, 
ভালবাসবেনা আমায় । 


এ আদরে একান্তে ভেজা শেষ রাতের 
শেষ ট্রেনের হুইসেল কাঁদে তোমার সুরে 
করুণ, বাকরূদ্ধ সুর । 
তোমায় রেখেছি ঈশান কোণে 
যেখানে বৃষ্টির মেঘ কাঁদতে সাজে ।

No comments:

Post a Comment