Wednesday, 18 December 2013

মানুষটি




গায়ে মাথায় বিষাদ জড়িয়ে 
আমি 
আমি শুধুই 
ভোরবেলা 
এক এক করে চলে যাচ্ছে শিশির ভাই সবাই 

বাতাস, আমায় নড়িও না 
জানালার পাশে 
রাতের বিছানায় 
(রাত ছিল চাঁদের) 
দেখো কেমন উপুড় হয়ে পড়ে আছে 
মানুষটি 
ডান হাত মাথার ঠিক নিচে 
আঃ, শালিখ, আমায় দুলিও না 
মাথার বালিশ, দেখো, একটিও কথা নেই, 
সকল অশ্রু শুষে নিয়েছে 

আমি 
শাখাপ্রশাখায় মস্ত একটা শরীর 
সাতটি পাতার অহংকার আমার 
হাঁটি না 
যদি পারতাম মাথায় পিঠে আদর সাজিয়ে দিতে 
একটুখানি 

দাঁড়াও, দাঁড়াও, ভোরের রোদ 
দেখো কেমন খোলা কলম খাতার ওপর 
একটি মাত্র চরণ কে জানে কখন লেখা 
না দেখতে পাই তোমায়, বড়ো কষ্ট পাই 

১৭/১২/ ২০১৩

No comments:

Post a Comment