Wednesday, 18 December 2013

মজার লোক



আমি নাকি মজার লোক 
বলল এক ভদ্রলোক, 
পেন্টের উপর আন্ডারপেন 
নিজে নিজেই সুপার ম্যান। 

চার্লি চ্যাপেল হয়েছে ফেল 
মাথায় দিয়েছি কদুর তেল, 
ভেজাল তেলে চুল নষ্ট 
ন্যাড়া মাথায় হয়েছি বেল। 

দুষ্ট ছেলে দেখে মাথা 
বলে আমায় সাধু বাবা 
এক মেয়েতো এসেই বলে 
ভবিষ্যৎ দেখবে সে কেবা। 

বললাম গালটি আনো মুখের কাছে 
মেয়ে বলে, চুমু তুমি খাবে পাছে 
এই তো তুমি জেনে গেছ 
ভবিষ্যতে ভাল জ্ঞান আছে। 

ততক্ষণে পাবলিক সব 
'সাধু বাবা' বলে করছে রব 
হঠাৎ সচেতন একটি ছেলে 
ভেজাল বাঁধাল এই বলে 
'সাধু বাবা, সাধু বাবা 
মারহাবা, মার শালায় একটা হাবা...।।'

No comments:

Post a Comment